Aurora Series 1:: Sundarbaner Bagh Baule : Sisir Biswas

অরোরা সিরিজ ।। ১

সুন্দরবনের বাঘ বাউলে ।। শিশির বিশ্বাস
প্রচ্ছদ ও অলংকরণঃ চিরঞ্জিৎ সামন্ত


১৫০ টাকা

মাকড়শার জালের মতো নদী আর খাল, কোনওটা সরু, কোনওটা বিশাল চওড়া, আর তাদের ধার বরাবর একটানা গভীর বাদাবন - এসব নিয়ে সুন্দরবন যেন এক গোলকধাঁধার রাজ্য। আর সেই রাজ্যের অবিসংবাদী রাজা হল বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সে এতটাই চতুর ও সাবধানি, এতই নিঃশব্দ তার চলাফেরা যে মৃত্যুর আগে কদাচিৎ তার দেখা পায় শিকার।

জীবিকার জন্য সুন্দরবনের মানুষজন নদী-খাল-জঙ্গলের ওপরই নির্ভরশীল। তারা মাছ ধরতে যায় নদী-খালে, কাঠ আনতে যায় জঙ্গলে, মউলেরা যায় মধু সংগ্রহে আর বনের হালহদিস জানা বাউলেরা নিয়ে যায় তাদের পথ দেখিয়ে। প্রায়ই তাদের সাক্ষাৎ হয় বনের রাজার সঙ্গে। গরিব নিরস্ত্র এই মানুষজন শুধু বুদ্ধি আর অদম্য সাহস নিয়ে কীভাবে মোকাবিলা করে বাঘের তারই সাতটি রুদ্ধশ্বাস রোমহর্ষক গল্প নিয়ে এই বই।

সূচিঃ সাতটি গল্প - ১। বাঘ বাউলে ২। বাঘের বউ ৩। বাদাবনের কাঁকড়া ৪। মউলের দুশমন ৫। কালিকামারের সাঁড়াশি ৬। মৃগেন সর্দার ৭। আয়লার জঙ্গলে

No comments:

Post a Comment